বিডিইউ এর ১৭তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:০০  

বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে শনিবার সকালে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি,বাংলাদেশ (বিডিইউ) এর ১৭তম সিন্ডিকেট সভা। উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রথমেই বরণ করে নেয়া হয় নতুন ৩ সদস্যকে।

এরা হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আলী হোসেন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড.হাসিনা খান।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো: সামসুল আরেফিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন -অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর উপ-উপাচার্য অধ্যাপক ড. মো:মাহবুবুল আলম জোয়ার্দার, ট্রেজারার অধ্যাপক ড. মো:আনোয়ার হোসেন, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.সুব্রত কুমার আদিত্য, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো:মুবিন খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর রেজিস্ট্রার ড.মো:নাসির উদ্দিন অন্যান্যের মধ্যে সিন্ডিকেট সভায় উপস্থিত ছিলেন।

আর অনলাইনে যুক্ত হয়ে অংশ নেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: আবদুস সবুর। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে বিবিধ সিদ্ধান্ত গৃহীত হয়।